Back to Dashboard
16 Sources
#trending
#finance
Union Budget 2026: ভোটমুখী বাংলার মন জিততে বাজেটে বড় উপহার? কী চমক অপেক্ষায়? দিলীপ বললেন...
কলকাতা : গত বছরও মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করেছিল তৃণমূল। পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সামনে ভোট পশ্চিমবঙ্গে। নির্বাচনপূর্ব উত্তেজনায় ফুটছে রাজ্য। দিল্লি থেকে নেতারা ক্রমাগত আসা-যাওয়া করছেন, প্রতিশ্রুতির বন্যায় ভরিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য কি কিছু পেতে চলেছে? অপেক্ষায় রাজ্যের মানুষ। ভোটমুখী পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করেছেন নরেন্দ্র মোদি। মালদা থেকেই উদ্বোধন করেন একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের। আলিপুরদুয়ার- SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন মোদি। এরই সঙ্গে, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার - মুম্বই (পাভেল) অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নাগরকোইল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, ও রাধিকাপুর-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে একাধিক রেল প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। এর পরেই প্রত্যাশা আরও বেড়েছে। গত বার বিহার ভোট ছিল সামনে। আর এবারে সামনে পশ্চিমবঙ্গের ভোট। গত বছর বাংলার শাসকদলের নেতানেত্রীদের অভিযোগ ছিল, এই বাজেটে বাংলার সঙ্গে দুয়োরানির মতো ব্যবহার করেছে মোদি সরকার। যদিও, সর্বভারতীয় দল বিজেপির বঙ্গ শাখার যুক্তি ছিল, এতো দেশের বাজেট, প্রদেশের তো নয়। এবারও বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে তেমনটাই শোনা গেল। মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ জানালেন, 'পশ্চিমবঙ্গ অলরেডি ১২ টি ট্রেন পেয়ে গেছে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের লোক তা পাবে। কারণ ১০-১১ কোটি মানুষ থাকেন এখানে,তাঁরা তো আর ভারতের বাইরের নয়। এখানকার সরকার করুক না করুক, কেন্দ্র সরকার তাদের জন্য করবে। সারা দেশের মানুষই পাবেন। নরেন্দ্র মোদির সরকারের সৌজন্যে ৮১ কোটি মানুষ রেশন পায় ও অন্যান্য সুবিধা পায়। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন যোজনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। কোনও একটা রাজ্য ও কোন একটা বিশেষ কমিটির জন্য তো এই সরকার কাজ করে না।' ভোটের কথা মাথায় রেখে বাজেট করেনা এমন শাসক দল খুঁজে পাওয়া কঠিন। তৃতীয় মোদি সরকারের ২য় পূর্ণাঙ্গ বাজেটে বাংলার জন্য কিছু উপহার থাকে কি না , সেটাই দেখার।
Sources: ABP Ananda - Business, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project