Back to Dashboard
16 Sources
#trending
#west_bengal
Banglar Bidhan 2026 : ৫০ শতাংশ ভোট নিয়ে এপ্রিলেই রাজ্যে ক্ষমতায় BJP, হুঙ্কার শাহের | Amit Shah
ABP Ananda LIVE : বিধানসভা নির্বাচন এখন পাখির চোখ। তার আগে ফের একবার পশ্চিমবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ি এবং ব্যারাকপুরে জনসভাও করেছেন তিনি। আর সেখান থেকেই রাজ্যের বিভিন্ন ইস্যুতে শাসক দলকে একহাত নিয়েছেন অমিত শাহ। কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছেন আসন্ন নির্বাচন নিয়েও। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার এসআইআর। এই প্রসঙ্গেও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। পশ্চিমবঙ্গে ৫০ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি এবারের পশ্চিমবঙ্গ সফরে এসে অমিত শাহ দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এবার ৫০ শতাংশের বেশি ভোট নিয়ে সরকার গঠন করবে বিজেপি। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়া হবে। এর পাশাপাশি 'চিকেন নেক' প্রসঙ্গেও অমিত শাহ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যাঁরা 'চিকেন নেক'- এ সমস্যা সৃষ্টির কথা ভাবছেন, তাঁরা যেন এটা জেনে নেন, যে এই অংশ ভারতের ভূখণ্ড। কারও পৈতৃক সম্পত্তি নয়। কেউ এখানে হাত পর্যন্ত দিতে পারবেন না। ইন্ডিয়া জোটকেও এই 'চিকেন নেক' প্রসঙ্গে একহাত নিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তোপ দেগে বলেছেন, 'ইন্ডি জোটের সদস্যরা সেইসব লোকেদের জন্য আদালতে মামলা লড়ছেন, যাঁরা 'চিকেন নেক'- এ অশান্তি করার কথা বলেন।'
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project