Back to Dashboard
16 Sources
#trending
#west_bengal
Nipah Update: "উঠতে পারছেন, চোখ খুলতে পারছেন না" নিপা-আক্রান্ত নার্স ! যারা "সংস্পর্শে" এসেছিলেন, কী খবর তাঁদের ?
ঝিলম করঞ্জাই, কলকাতা: নিপা-আক্রান্ত মহিলা নার্সের শারীরিক অবস্থার উন্নতি। ভেন্টিলেশনে থেকে বের করা হল নিপা-আক্রান্ত নার্সকে। হাসপাতাল সূত্রে খবর, উঠে বসতে পারছেন, তবে চোখ খুলতে পারছেন না। শারীরিক অবস্থার উন্নতির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুরুষ নার্স। [yt]https://youtu.be/Vjt-2GnLhQk?si=f8R4Ac8_TwDs59k2[/yt] আরও পড়ুন, দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর ! আনন্দপুর অগ্নিকাণ্ডে মুখ খুললেন সুজিত নিপা-আক্রান্ত মহিলা নার্স এখন কেমন আছেন ? জানা গিয়েছে, বারাসাতের বেসরকারি হাসপাতাল সূত্রে, নিপা ভাইরাস আক্রান্ত যে মহিলা নার্স ছিলেন, তিনি নিপা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত। তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। ভেন্টিলেটর সাপোর্ট থেকে তাঁকে বের করে আনা হয়েছে। তিনি এখন সোজা বসছেন। যদি তিনি সুস্থতার দিকে এগিয়েছেন, কিন্তু এখনও তিনি সঙ্কটমুক্ত হয়েছেন, এরকম চিকিৎসকরা বলছেন না। তবে ভাল খবর হচ্ছে যে, যে নিপা আক্রান্ত পুরুষ নার্স ছিলেন, তিনি নিপা ভাইরাস মুক্ত হয়েছেন, আজকে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বাড়ি যেতে দেওয়া হয়েছে। বাড়িতে তিনি আইসোলেশনে বেশ কিছুদিন চিকিৎসকদের, নজরে থাকবেন বলে জানা গিয়েছে। যারা সংস্পর্শে এসেছিলেন, কী খবর তাঁদের ? অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জায়গায়, যারা নিপা ভাইরাস সংক্রমিতর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা কেউই নিপা ভাইরাস পজিটিভ ছিলেন না। তবে এখনও অবধি নতুন করে কোনও নিপা আক্রান্তের খবর মেলেনি। সম্প্রতি রাজ্যে বাদুড় সার্ভেতে মেলে চাঞ্চল্যকর তথ্য। আরও ৭টি বাদুড়ের শরীরে মিলল নিপা ভাইরাসের অ্যান্টিবডি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নিপা আক্রান্ত কাটোয়ার তরুণী নার্স এখনও কোমায় রয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হয়নি। পূর্ব মেদিনীপুরের তরুণ নার্সের নিপা রিপোর্ট নেগেটিভ এসেছে। পর পর ২ বার রিপোর্ট নেগেটিভ এলে ছাড়া হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর চত্বর থেকে ধরা হয়েছিল ৫টি বাদুড়। তারমধ্যে ৪টি বাদুড়ের শরীরেই নিপার অ্যান্টিবডি মিলেছে। আলিপুর এলাকা থেকে জাল পেতে ধরা হয় ৭টি বাদুড়। তাদের মধ্যে ৩টির শরীরে তৈরি হয়েছে নিপার অ্যান্টিবডি। বিশেষজ্ঞদের মতে, এই বাদুড়গুলি নিপা ভাইরাস বহন করছিল বলেই তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি হন ওই হাসপাতালের ২ নার্স। তারপর কলকাতা বিমানবন্দর ও আলিপুর থেকে ধরা ৯টির মধ্যে ৭টি বাদুড়ের শরীরেই মেলে নিপা অ্যান্টিবডি।
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project