Back to Dashboard
16 Sources
#trending
#west_bengal
New IPS Posts : রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত DG হচ্ছেন পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশ কমিশনার পদে সুপ্রতিম সরকার
আশাবুল হোসেন, কলকাতা : আগামীকাল রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার। তাঁর জায়গায় নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে। পীযূষ পান্ডে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ সিকিউরিটি অফিসার রয়েছেন। অন্যদিকে, কলকাতা পুলিশ কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। এমনটাই নবান্ন সূত্রের খবর। বিস্তারিত ... এই সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই সইয়ের জন্য চলে গেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে। রাজ্য পুলিশের বর্তমানে যিনি ডিজি পদে রয়েছেন অর্থাৎ রাজীব কুমারের আগামীকালই শেষ দিন। রাজীব কুমার অবসর নেওয়ার পর তাঁর জায়গায় যে স্থায়ী পদে ডিজি নিয়োগ করা হবে সেটা ইতিমধ্যেই আইনি জটে ঝুলে রয়েছে। তার কারণ ইতিমধ্যেই UPSC-র মাধ্যমে যেভাবে রাজ্য পুলিশের স্থায়ী DG পদে নিয়োগ করতে হয়, সেটা রাজ্য এবং UPSC-র মধ্যে নাম নিয়ে...অর্থাৎ কে হবে, কে হবে না, কোন সময়কার নাম গ্রাহ্য হবে, কোন সময়কার হবে না...তা নিয়ে ক্যাটে মামলা, দিল্লি হাইকোর্টে মামলা এই সমস্ত জটিলতায় পুরো প্রক্রিয়া থমকে আছে। ফলে, রাজ্য পুলিশে UPSC-র মাধ্যমে নাম নির্বাচন করে স্থায়ী DG পদে নিয়োগ করা সেটা এখন থমকে রয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশ যিনি ভারপ্রাপ্ত DG হিসাবে কাজ চালাচ্ছিলেন, সেই রাজীব কুমারের আগামীকাল শেষ দিন। ফলে, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত DG হচ্ছেন পীযূষ পান্ডে। তিনি এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিরেক্টর-সিকিউরিটি পদে। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা-সহ রাজ্যের সমস্ত ভিভিআইপি নিরাপত্তা দেখার যে সেল, তার ডিরেক্টর ছিলেন তিনি। তাঁকেই রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত DG করা হচ্ছে। অন্যদিকে, কলকাতার পুলিশ কমিশনার পদেও রদবদল। কলকাতার পুলিশ কর্মিশনার মনোজ ভার্মাকে রাজ্যের ডিরেক্টর-সিকিউরিটির দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের ভিভিআইপির নিরাপত্তার বিষয় এখন থেকে মনোজ ভার্মা দেখবেন। অন্যদিকে, মনোজ ভার্মার জায়গায় কলকাতা পুলিশের কমিশনার পদে নিয়ে আসা হচ্ছে সুপ্রতিম সরকারকে। এডিজি দক্ষিণবঙ্গ পদে আছেন তিনি। এর আগে কলকাতা পুলিশে তাঁর কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কলকাতায় তিনি ডিসি সাউথ হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। জয়েন্ট সিপি ট্রাফিক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার পদেও দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার এসপি ছিলেন তিনি। অর্থাৎ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আর কোন দায়িত্বে কে ? এডিজি আইন-শৃঙ্খলা পদে নিয়ে আসা হচ্ছে বিনীত গোয়েলকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এডিজি এসটিএফ পদে নিয়ে যাওয়া হচ্ছে জাভেদ শামিমকে। ইতিমধ্যে এই STF-কে ঢেলে সাজানো হয়েছে। হাওড়া থেকে ব্যারাকপুরের CP হলেন প্রবীণ ত্রিপাঠী ব্যারাকপুর থেকে বিধাননগরের CP হলেন মুরলীধর বর্ধমান রেঞ্জের IG হলেন অমিত পি জাভালগি মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের IG মুকেশ হাওড়ার পুলিশ কমিশনার হলেন আকাশ মাঘারিয়া চন্দননগরের সিপি হলেন কোটেশ্বর রাও ।
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project