Back to Dashboard
16 Sources
#trending
#west_bengal
Amit Shah : 'দুর্নীতিকে সমর্থন না করলে এই ২৩ জনকে টিকিট দেবেন না', মমতাকে চ্যালেঞ্জ শাহর; পাল্টা জবাব অভিষেকের
কলকাতা : "চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন, তাহলে এই ২৩ জনকে টিকিট দেবেন না। তাহলেই বোঝা যাবে যে, আপনি দুর্নীতিকে সমর্থন করেন না।" এদিন শিলিগুড়ির সভা থেকে ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন অমিত শাহ। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আগাগোড়া নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে একটাও নেই। মমতা দিদি বলেন, দুর্নীতি নেই। মমতা দিদি, আপনি দুর্নীতিকে প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ক্যাশ ফর কোয়্যারি দুর্নীতি আপনার শাসনে হয়েছে, এসএসসি দুর্নীতি আপনার শাসনে হয়েছে। পুরনিগম দুর্নীতি, গোরু পাচার , রেশন দুর্নীতি আপনার শাসনকালে হয়েছে। ১০০ দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি আপনার সময়ে হয়েছে। ১০ লক্ষ কোটি টাকার দুর্নীতি আপনার সরকার করেছে। আর আপনি বলছেন, দুর্নীতি নেই ?" সুর আরও চড়িয়ে তিনি বলেন, "আপনার কত সঙ্গী দুর্নীতির অভিযোগে জেলে গেছেন ! পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছেন, অনুব্রত মণ্ডল জেলে গেছেন। জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিনহা, পরেশ পাল, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, রজত মজুমদার, সোহরাব আলি...এরা কারা ? আপনারই মন্ত্রী, সাংসদ, বিধায়ক এরা। আজ উত্তরবঙ্গ থেকে মমতা দিদিকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন, তাহলে এই ২৩ জনকে টিকিট দেবেন না। তাহলেই বোঝা যাবে যে, আপনি দুর্নীতিকে সমর্থন করেন না। কিন্তু, উনি দেবেন। কেন টিকিট দেবেন ? এদের টিকিট না দিলে এরা ভাইপোর নাম বলে দেবে। তাই দেবেন। কিন্তু, আপনারা চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত শাসন পাবে।" তাঁর বক্তব্যের পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তাই প্রতিমাসে একবার করে আসছেন উনি। নির্বাচনের পর এদের টিকি খুঁজে পাওয়া যায় না। কিন্তু, যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কী নিদর্শন...গত ১০-১২ বছরে প্রতিটি জয়েনিংয়ে...এখানে বিরোধী দলনেতা, অসমে হিমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রাণে, কিছুদিন আগে উপ মুখ্যমন্ত্রী একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছেন, আমি তাঁর নাম করব না...কিন্তু ভূরি ভূরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছেন, তাঁর লোক হাসানোর জন্য বলছেন।"
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project