Back to Dashboard
16 Sources
#trending
#world_geopolitics
Viral Video: সিম কার্ড গলিয়ে সোনা বের করলেন যুবক, আবর্জনা থেকে ২৬ লক্ষ টাকা লাভ, ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: ফেলে দেওয়া সিম কার্ড কুড়িয়ে এনে জড়ো করেছিলেন। সেই সব সিমকার্ড থেকে খুঁটে খুঁটে বের করলেন সোনা। হেলাফেলা করার ব্যাপার নয় মোটেই। কারণ পরিত্যক্ত সিম কার্ড থেকে ১৯১ গ্রাম সোনা বের হল, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। সিম কার্ড থেকে সোনা বের করার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেই থেকে চিনে সিম কার্ডের বিক্রিও বেড়ে গিয়েছে বলে খবর। (Gold Extracting from SIM Cards) দক্ষিণ-পূর্ব চিন থেকে এই ঘটনা সামনে এসেছে। সোশ্য়াল মিডিয়ায় নিজেই ওই ভিডিও আপলোড করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় Qiao নামে একটি অ্যাকাউন্ট রয়েছে তাঁর। Qiao সকলকে সতর্কও করেছেন। তাঁর দাবি, সিম কার্ড থেকে সোনা বের করা মোটেও সহজ কাজ নয়। বরং এই কাজে ঝুঁকি রয়েছে বেশ। তিনি এই কাজে সিদ্ধহস্ত। তাই সফল হয়েছেন। (Viral Video) গুয়াংদং প্রদেশের হুইঝৌয়ের বাসিন্দা Qiao. ফেলে দেওয়া ধাতু পিটিয়ে , পুড়িয়ে পুনর্ব্যবহারযোগ্য করে তোলাই তাঁর কাজ। গত ২০ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন তিনি, যাতে গোটা শোধন প্রক্রিয়া তুলে ধরেন সকলের সামনে। লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েন। ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। Mainland media reported that a man in Guangdong recently successfully extracted 191.73 grams of gold from a pile of old mobile phone SIM cards through a complex process, which is worth approximately 224,000 yuan at the current gold price. The video of the "gold refining" went... pic.twitter.com/PeOVCDvdtx - Paul Sanyo (@paul_sanyo) January 24, 2026 ওই ভিডিও-য় দেখা গিয়েছে, প্রথমে প্লাস্টিকের মধ্য়ে জড়ো করে রাখা পরিত্যক্ত সিম কার্ডগুলিকে একটি রাসায়নিক ভর্তি পাত্রে ফেলে দেন। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে ঘোলাটে একটি তরল তৈরি করতে সফল হন তিনি। এর পর তাপ প্রয়োগ করে মুদ্রার মতো দেখতে, চকচকে হলুদ সোনা বানিয়ে ফেলেন। সেটির ওজন ছিল ১৯১. ৭২ গ্রাম। সংবাদমাধ্যমে Qiao জানান, প্রায় দু'টন ওজনের আবর্জনা জড়ো করেছিলেন তিনি। সিম কার্ড ছাড়াও বৈদ্যুতিন সামগ্রীর টুকরোও ব্যবহার করেন। সিম কার্ডের মূল অংশে যে সোনার প্রলেপ থাকে, তা জানা ছিল তাঁর। একটি সিম কার্ডে ০.৯৯১ গ্রাম সোনা থাকে। অতি সামান্য হলেও ব্য়াঙ্কের এটিএম কার্ড থেকে অন্য ডিভাইসের চিপেও সোনা থাকে। চিনের সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তারকায় পরিণত হয়েছেন Qiao. কেউ কেউ তাঁকে Alchemist বলছেন। চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ভিডিও সামনে আসার পর থেকেই সিম কার্ডের বিক্রি বেড়ে গিয়েছে বাজারে। অব্যবহৃত, পরিত্যক্ত সিম কার্ডও খুঁজে বের করছেন মানুষজন। Qiao জানিয়েছেন, তিনি সোনা বের করার উপায় বাতলে দেননি। নিজের কাজ সকলের সামনে তুলে ধরেছেন মাত্র। এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনি সমস্যায় পড়তে হতে পারে বলেও জানান তিনি। তাঁর দাবি, Aqua Regia নামের একটি তরল মিশ্রণে সিম কার্ডগুলি ডুবিয়ে রাখেন তিনি, যা ঘন অ্যাসিডের ক্ষতিকারক মিশ্রণ।
Sources: ABP Ananda - World, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project