Back to Dashboard
16 Sources
#trending
#west_bengal
West Bengal News Live : তুফানগঞ্জে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে সিলিন্ডার বিস্ফোরণ !
তপসিয়ার তিলজলা রোডে যুবকের অস্বাভাবিক মৃত্যু। বন্ধুদের বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগ পরিবারের। 'রাতে শেখ সোনুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা'। 'তারপরেই গভীর রাতে ছাদ থেকে পড়ে মৃত্যুর খবর'। টাকার জন্যেই বন্ধুদের হাতে খুন, অভিযোগ পরিবারের। সম্প্রতি বেঙ্গালুরু থেকে ফিরেছিলেন শেখ সোনু। ভর সন্ধ্যায় গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, গুলি-বোমা! কাঁকুলিয়া রোডে গুলি-বোমা-ধারাল অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা। গোলপার্কের কাছে পঞ্চাননতলায় দুষ্কৃতীদের অবাধে তাণ্ডব। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ! তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ, এলাকায় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। পিকনিক ঘিরে অশান্তি, দাবি তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের। অন্তত দেড়শো দুষ্কৃতীর হামলা, দাবি পঞ্চাননতলার বাসিন্দাদের। এক কিমির কম দূরে থানা, তাও অবাধে গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব। এলাকা দখলে দুষ্কৃতী হামলা, স্থানীয়দের বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর। বাজেটে পশ্চিমবঙ্গের প্রাপ্তি নামমাত্র, বিজেপিকে কটাক্ষ মহুয়া মৈত্রের। 'বিজেপি বুঝতে পেরেছে বিধানসভা ভোটে ওরা হারছে। পশ্চিমবঙ্গকে নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নীরবতাই তার প্রমাণ। তাই ভোটের আগে বাজেট উপহারের জন্য কেন পয়সা খরচ করবে? স্মার্ট নির্মলা সীতারমণ', কটাক্ষ তৃণমূল সাংসদের। ভগবানপুরে RSS-এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। উদ্যোক্তাদের দাবি, প্রবচন শেষ হতেই সন্ন্যাসীদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। মারধর করা হয় সন্ন্যাসীদের। জয় শ্রীরাম বললে প্রাণে মেরে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুষ্ঠানের উদ্যোক্তাদের। প্রবাসী ভারতীয় বা NRI-র দেরও বাজেটে সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্থাকে মূলধন পণ্য দিলে পাঁচ বছরের জন্য আয়কর ছাড় পাবেন প্রবাসী ভারতীয়রা। প্রবাসী ভারতীয়দের স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে নিয়ম বদল। বাধ্যতামূলক TDS। ছোট করদাতাদের জন্য বিদেশে থাকা সম্পদ ঘোষণার নতুন স্কিম। বাজেটের পরেই শেয়ার বাজারে হতাশা। পড়ল সেনসেক্স, নিফটি। রাঁচি, তেজপুরে মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। উত্তর ভারতে NIMHANS-এর নতুন ক্যাম্পাস। দাম কমল সোনা-রুপোর। বিভিন্ন ক্ষেত্রে AI প্রযুক্তিকে আরও ব্যবহার। বারাণসী-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর থেকে ডানকুনি-সুরাট কার্গো ফ্রেট করিডর কিংবা দুর্গাপুরে শিল্প করিডর। এবারের মোদি সরকারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য় বেশ কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে। মেট্রো প্রকল্পেও মিলেছে বরাদ্দ। যদিও, তৃণমূল এই বাজেটকে দিশাহীন বলে আক্রমণ শানিয়েছে। পাল্টা বিজেপির দাবি, দশবছরে এমন প্রকল্প মেলেনি।
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project