All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #finance

Asha Workers: আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা আরও বাড়ছে! এবার কত করে পাবেন?

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে, সেই আশাকর্মীরাই কর্মবিরতি পালন করেছিলেন। সেই আশাকর্মীদের জন্য এবার বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। কী কী বলা হয়েছে? আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে ৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত আশাকর্মীদের ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ২ লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা ক্ষেতমজুরদের জন্য বছরে ৪০০০ করে করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের এছাড়াও এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্যের। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা পাবেন ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত, মাসে ১৫০০ টাকা করে মিলবে বেকার ভাতা। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা। ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। তাঁদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর। শোনা গিয়েছিল সরকার উল্টে দেওয়ার মতো হুঁশিয়ারি। আর এই আবহেই বিধানসভা ভোটের আগে শেষ বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্টে মাস্টার স্ট্রোক দিল রাজ্য সরকার। এর আগে ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা। তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে, 'নাগরিক সম্মেলন'-এর ডাক দিয়েছিলেন সমাজের বিশিষ্টজনেরা। এর আগে আশা কর্মীদের দাবি ছিল, ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন দিতে হবে তাঁদের। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা কর্মীর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ও পরিবারের ১ জনকে চাকরি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ, অবিলম্বে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে।
Sources: ABP Ananda - Business, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project