Back to Dashboard
16 Sources
#trending
#west_bengal
Lakshmir Bhandar Bengal Budget 2026: "লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর…", রাজ্য বাজেটের দিনে বড় বার্তা শুভেন্দুর !
কলকাতা: তৃতীয় তৃণমূল সরকারের আজ অন্তবর্তী বাজেট পেশের আগে, আজকে বিধানসভায় উত্তেজনা তৈরি হয়। যেখানে সাড়ে চার মিনিট ভাষণ দিয়ে কক্ষত্যাগ করেন রাজ্যপাল। রাজ্য বাজেটের দিনে শুভেন্দুর মুখে ফিরল "লক্ষ্মীর ভাণ্ডার" প্রসঙ্গ ! কী বললেন বিরোধী দলনেতা ? [yt]https://youtu.be/EgVT6hpKqhQ?si=vSVa01yQG0I_MLdr[/yt] আরও পড়ুন, "চাইলে... ", কমিশনের দফতর থেকে বেরিয়ে, SIR নিয়ে বড় বার্তা মমতার এদিন শুভেন্দু বলেন, 'আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়। এই ভোট অন অ্যাকাউন্টে দায়বদ্ধতা, বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে, সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। নতুন সরকার আসার পরে, পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এবং এই ভোট অন অ্যাকাউন্ট-এ যেটা থাকবে, কোনওটাই কার্যকর করা যাবে না। .. এই বাজেটে থাকছে, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মীদের..সামান্য কিছু বৃদ্ধি। যেটা তাঁদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মীর ভান্ডারে কয়েশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে।কার্যত সেটাও এই সরকার করতে পারবে না।'আগামীদিনে যে সরকার আসবে বিজেপি সরকার, তাঁদেরকেই কার্যকর করতে হবে। সেটাই কার্যকর হবে।'
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project