All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #west_bengal

Bengal Budget 2026: অন্তর্বর্তী বাজেটে একগুচ্ছ উপহার ! "লক্ষ্মীর ভাণ্ডার" নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

কলকাতা: অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের ! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা করে এবং এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। রয়েছে আরও একাধিক সুযোগ সুবিধা। [yt]https://youtu.be/PLzgH-BNFcc?si=YHzCtsVtjBVhLYMM[/yt] আরও পড়ুন, মাসে ১৫০০ টাকা করে, এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের ! কারা এই টাকা পাবেন ? রইল বিস্তারিত এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা যে বাজেট প্রভেশন রেখেছি, মনে করি বাংলার মানুষের গর্ব করা উচিত।আমরা ২ লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি। পরপর ৫ বছর ১০০ দিনের কাজে আমরা প্রথম হয়েছিলাম।গ্রামীণ আবাসিক যোজনা যেটা সেটাতেও পরপর ৫ বছর প্রথম হয়েছিলাম। গ্রামীণ রাস্তার টাকাও পরপর ৫ বছর বন্ধ। শিক্ষাক্ষেত্রেও টাকা বাড়ায়নি। আমরা আমাদের সাধ্যমতো করছি। ইলেকশন ইয়ার আসছে বলে বলছি সেটা নয়। আমরা যেটা বলি, সেটা চালু করে দিই। প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, সেটা করেছি।" তিনি বলেন, "ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ করে বাড়তি টাকা পেয়ে যাবেন। সিভিক গ্রিন পুলিশ ICDS আশাকর্মী থেকে শুরু করে প্যারাটিচার এগুলোকেও যুক্ত করা হয়েছে। আশাকর্মীদের মাতৃকালীন ছুটি পাওয়া উচিত। আশাকর্মীরা মাইনে হিসেবে যেটা পায় সেটাকে বাড়িয়েছি। ডেলিভারি বয়দের কোনও সামাজিক সুরক্ষা নেই। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে। আমরা পোর্টাল করব, বলব সেখানে অ্যাপ্লাই করতে।" এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্যের। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা পাবেন ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত, মাসে ১৫০০ টাকা করে মিলবে বেকার ভাতা। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা। এই প্রকল্পের নাম 'বাংলার যুব সাথী', বরাদ্দ ৫০০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি মহিলারা মাসে পাবেন ১৭০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আরও ৪% ডিএ দেওয়ার সিদ্ধান্ত। ১ এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএঅন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের।
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project