All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #world_geopolitics

India-US Trade Deal : "আমেরিকা থেকে আরও পণ্য কেনার কথা বলা হচ্ছে, 'মেক ইন ইন্ডিয়া'-র কী হল ?" বাণিজ্য চুক্তি নিয়ে একাধিক প্রশ্ন কংগ্রেসের

নয়াদিল্লি : ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য জানতে চাইল কংগ্রেস। উল্লেখযোগ্য একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কৃষিক্ষেত্রে কী পরিসর খুলল, "শূন্য" শুল্ক এবং ডোনাল্ড ট্রাম্পের দাবিমতো রাশিয়ার তেল কেনা থামিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এক হ্যান্ডেল পোস্টে, কংগ্রেস প্রথমে যেভাবে বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়েছে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। এরপরেই আমেরিকার প্রেসিডেন্টের দেওয়া তথ্য নিয়ে জানতে চাওয়া হয়। কংগ্রেস বলছে, আমেরিকার জন্য শুল্ক 'শূন্য' করে দেওয়া ভারতের ওপর প্রভাব ফেলবে। তাছাড়া কৃষি ক্ষেত্র খুলে দেওয়া কীভাবে 'কৃষকদের নিরাপত্তা' নিশ্চিত করবে তা জানতে চাওয়া হয়। কংগ্রেসের বক্তব্য, "সংঘর্ষবিরতির মতোই, বাণিজ্য চুক্তির ঘোষণাও করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বলা হয়েছে, মোদির অনুরোধে বাণিজ্য চুক্তি করা হচ্ছে।" কংগ্রেস লিখেছে, "ট্রাম্প বলেছেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধা 'শূন্য'-তে নামিয়ে আনতে পদক্ষেপ নেবে। মনে হচ্ছে, ভারত আমেরিকার জন্য আমাদের বাজার সম্পূর্ণরূপে উন্মুক্ত করতে সম্মত হয়েছে। এর ফলে ভারতীয় শিল্প, ব্যবসায়ী এবং কৃষকদের উপর প্রভাব পড়বে। বিবৃতিতে আমেরিকার জন্য কৃষি খাত উন্মুক্ত করার কথাও বলা হয়েছে। চুক্তিটি আসলে কী? আমাদের কৃষকদের নিরাপত্তা এবং স্বার্থ কীভাবে নিশ্চিত করা হয়েছে ? এটাও বলা হয়েছে যে, মোদি সরকার রাশিয়া থেকে তেল কিনবে না, বরং আমেরিকা এবং ভেনিজুয়েলা থেকে তেল কিনবে। মোদি সরকার কি এই শর্তে রাজি হয়েছে ? এছাড়াও, আমেরিকা থেকে আরও পণ্য কেনার কথা বলা হচ্ছে। যদি তাই হয়, তাহলে 'মেক ইন ইন্ডিয়া'-র কী হল? বাণিজ্য চুক্তির বিস্তারিত জানার অধিকার ভারতের রয়েছে। Just like the ceasefire, the announcement of the trade deal was also made by US President Trump. It has been stated that the trade deal is being done 'on Modi's request'.• Trump says that India will move to reduce tariff and non tariff barriers against the United States to... - Congress (@INCIndia) February 3, 2026 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার পরই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। এদিকে ট্রাম্পের পোস্টের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে জানান, "প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের" সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে। এবং তিনি আনন্দ প্রকাশ করে বলেন, "এবার মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের ওপর থেকে শুল্ক কমে হচ্ছে ১৮ শতাংশ।"
Sources: ABP Ananda - World, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project