All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #stock_market

Stock To Watch :  আজ বাজারে বড় খবর রয়েছে এই স্টকগুলিতে, না জেনে কিনলে লোকসান !

Stock Market Today : আজকের শেয়ার বাজারের খবরের শিরোনামে রয়েছে আদিত্য বিড়লা ক্যাপিটাল এবং ইনফোসিসের মতো বড় নামগুলি। আপনি যদি আজ বিনিয়োগের কথা ভাবেন, তবে এই স্টকগুলির গতিবিধির দিকে নজর রাখতে পারেন। আজকের নজরে থাকা শেয়ার (Stocks to Watch)১. আদিত্য বিড়লা ক্যাপিটাল (Aditya Birla Capital)কোম্পানি তাদের ঋণের সীমার (১,৬৫,০০০ কোটি টাকা) মধ্যে থেকে NCD-এর মাধ্যমে তহবিল সংগ্রহের অনুমোদন দিয়েছে। এছাড়া তাদের শাখা সংস্থা ABHFL-এ ২,৭৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২. ইনফোসিস (Infosys)ব্যাঙ্কিং পরিষেবাকে আরও আধুনিক করতে 'Citizens'-এর সঙ্গে হাত মিলিয়ে একটি AI-প্রথম ইনোভেশন হাব খোলার ঘোষণা করেছে এই আইটি জায়ান্ট। ৩. জে কে লক্ষ্মী সিমেন্ট (JK Lakshmi Cement)কোম্পানি তাদের সম্প্রসারণ প্রকল্পের খরচ ২,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ কোটি টাকা করেছে। এর ফলে সিমেন্ট উৎপাদন ক্ষমতা বার্ষিক ১৮ মিলিয়ন টন থেকে বেড়ে ২২.৬ মিলিয়ন টন হবে। ৪. এনটিপিসি গ্রিন (NTPC Green)ভাদলা সোলার প্রোজেক্টের দ্বিতীয় পর্যায়ের (১২৫ মেগাওয়াট) বাণিজ্যিক কাজ শুরু হয়েছে। এর ফলে কোম্পানির মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াচ্ছে ৮৮১৩.২৫ মেগাওয়াট। ৫. ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC)বন্দর ও পরিকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য VOCPA এবং SMFC-এর সাথে মউ (MoU) স্বাক্ষর করেছে এই সংস্থাটি। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটশিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া: জাহাজ ও কন্টেইনার পরিচালনার জন্য CONCOR ও JNPA সহ একাধিক সংস্থার সাথে চুক্তি করেছে। এনএলসি ইন্ডিয়া (NLC India): SECI-এর কাছ থেকে ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এবং এনার্জি স্টোরেজ সিস্টেম সহ একটি বড় কাজের অর্ডার পেয়েছে। শ্রীরাম ফাইন্যান্স: এনএসই (NSE) এবং বিএসই (BSE) থেকে ৪৭ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন পেয়েছে কোম্পানিটি। নুভোকো ভিস্টাস: জেএসডাব্লিউ সিমেন্ট (JSW Cement) থেকে 'আলজেব্রা এনডেভার'-এর ১০০% অংশীদারিত্ব কেনার প্রক্রিয়া শুরু করেছে। ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Sources: ABP Ananda - Business (Bengali), Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project