All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #stock_market

TCS Infy Stock Crashed : এআই আতঙ্কে কাঁপছে দালাল স্ট্রিট, ৬ শতাংশ পড়ল ইনফোসিস, টিসিএস, উইপ্রো, কোটি-কোটি টাকা লোকসান

Anthropic New AI : অ্যানথ্রোপিক-এর (Anthropic) নতুন এআই (AI) টুলের প্রভাবে বিশ্বজুড়ে প্রযুক্তি বাজারে ধস রীতিমতো ধস নেমেছে। বুধবার ভারতীয় শেয়ার বাজারেও (Indian Stock Market) এর বড় প্রভাব দেখা গেছে। ইনফোসিস (Infosys), টিসিএস (TCS) এবং উইপ্রোর (Wipro) মতো শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলোর (IT Stocks) শেয়ারের দাম প্রায় ৬% পর্যন্ত পড়ে গেছে। এআই আতঙ্কে কাঁপছে দালাল স্ট্রিট, বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লোকসানকৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কি তবে মানুষের কাজের জায়গা দখল করতে শুরু করেছে ? মার্কিন স্টার্টআপ অ্যানথ্রোপিক (Anthropic)-এর একটি নতুন এআই টুল লঞ্চ হওয়ার পর এই আশঙ্কাই এখন গ্রাস করেছে শেয়ার বাজারকে। বুধবার সকালে বাজার খুলতেই ভারতীয় আইটি সেক্টরে ধস নামে। কেন এই ধস ?অ্যানথ্রোপিক-এর নতুন এআই টুলটি মূলত আইনি কাজ (Legal Automation) এবং বিভিন্ন কর্পোরেট প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম। বিনিয়োগকারীদের ভয়, এই ধরনের উন্নত এআই টুল ভবিষ্যতে প্রথাগত আইটি পরিষেবা এবং সফটওয়্যার ব্যবসায়িক মডেলকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে। ফলে সংস্থাগুলোর আয় কমে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। এক নজরে শেয়ার বাজারের পরিস্থিতি:বুধবারের লেনদেনে নিফটি আইটি (Nifty IT) ইনডেক্স ৫.২৫% পর্যন্ত পড়ে যায়। বড় সংস্থাগুলির অবস্থা কী হয়েছে আজ:এই পতন কেবল ভারতীয় বাজারে সীমাবদ্ধ নয়; আমেরিকার বাজারে অ্যাডোবি (Adobe), সেলসফোর্স (Salesforce) এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের শেয়ারেও ৩% থেকে ৮% পতন লক্ষ্য করা গেছে। আইটি সংস্থা শেয়ারের দাম হ্রাস (প্রায়) বর্তমান বাজার দর (টাকা) ইনফোসিস (Infosys) ৫.৯১% ১৫৫৮ টিসিএস (TCS) ৫.১৪% ৩০৬০ উইপ্রো (Wipro) ৫.০০%+ ২৩২ পারসিস্টেন্ট সিস্টেমস ৫.০০%+ ৫৮৮৩ বিনিয়োগকারীদের চিন্তা কোথায় ?১. ব্যবসায়িক মডেলে ঝুঁকি: ভারতীয় আইটি সংস্থাগুলো মূলত উত্তর আমেরিকার ক্লায়েন্টদের ওপর নির্ভরশীল। এআই-এর প্রভাবে যদি ক্লায়েন্টরা খরচ কমিয়ে দেয়, তবে এই সংস্থাগুলোর আয়ে টান পড়বে। ২. অটোমেশন বনাম কর্মসংস্থান: নতুন এআই টুলগুলি জটিল কাজ কম সময়ে ও কম খরচে করতে পারলে আউটসোর্সিং ব্যবসার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে। ৩. এডিআর (ADR) পতন: মার্কিন বাজারে ইনফোসিস এবং উইপ্রোর এডিআর (American Depository Receipts) ৫-৬% পড়ে যাওয়ায় ভারতীয় বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়েছে। আগামী দিনের সম্ভাবনা: বাজার বিশেষজ্ঞদের মতে, এআই-এর এই অগ্রগতি আইটি শিল্পের জন্য এক বড় চ্যালেঞ্জ। সংস্থাগুলি যদি দ্রুত নিজেদের এআই প্রযুক্তির সাথে মানিয়ে নিতে না পারে, তবে দীর্ঘমেয়াদি অস্থিরতা বজায় থাকতে পারে। ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Sources: ABP Ananda - Business (Bengali), Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project