All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #stock_market

Budget 2026 : বাজেটে খুশি নয় বাজার ! মারাত্মক ধস মার্কেটে, নিফটি পড়ল প্রায় আড়াই শতাংশ, ২৩০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স

Stock Market Crash : আশার পরিবর্তে আশঙ্কা নিয়ে এল বাজেট (Budget 2026)। যে কারণে রবিবার বিশেষ ট্রেডিং সেশনের দিনে হাহাকার দেখা দিল শেয়ার বাজারে (Share Market Crash)। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বাজেটে (Union Budget 2026) ঘোষণার মধ্যেই সেনসেক্স (Sensex) ২৩০০ পয়েন্টের বেশি পড়ল। নিফটি (Nifty 50) নেমেছে ২৪,৭০০-এর নীচে। বেলা সাড়ে ১২ টার পর ঘটেছে এই ঘটনা। যদিও পরে ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিযান শেয়ার মার্কেট (Indian Stock Market)। চার্জ বৃদ্ধির পরই পতন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ২০২৬ পেশ করার পরেই আজ ভারতীয় শেয়ার বাজারে এক ভয়াবহ ধস নামল। ফিউচার অ্যান্ড অপশনস (F&O) বা ডেরিভেটিভ ট্রেডিংয়ের ওপর সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বৃদ্ধির ঘোষণার পরেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের মূল চিত্র:বিএসই সেনসেক্স (BSE Sensex): বাজেটের পর সেনসেক্স ২৩০০ পয়েন্টের বেশি বা প্রায় ৩% হ্রাস পেয়েছে। নিফটি ৫০ (Nifty 50): নিফটি ৫০ সূচকটি প্রায় ৭৫০ পয়েন্টের বেশি পড়ে ২৪,৭০০-এর নিচে চলে এসেছে। বিশেষ ট্রেডিং সেশন: আজ রবিবার হওয়া সত্ত্বেও বাজেট উপলক্ষে বাজার খোলা ছিল, যেখানে শুরুটা ইতিবাচক হলেও বেলা বাড়ার সাথে সাথে চিত্র বদলে যায়। কেন এই ধস ?বাজার বিশেষজ্ঞদের মতে, ডেরিভেটিভস অর্থাৎ ফিউচার ও অপশনস ট্রেডিংয়ের ওপর বড় অংকের কর (STT) বৃদ্ধি পাওয়ায় ট্রেডারদের মুনাফায় বড় কোপ পড়বে। সীতারামন ফিউচার ট্রেডিংয়ের জন্য STT বাড়িয়ে ০.০৫% এবং অপশনসের জন্য ০.১৫% করার প্রস্তাব দিয়েছেন। এর ফলে লগ্নিকারীরা তড়িঘড়ি শেয়ার বিক্রি করতে শুরু করেন। মেটাল ও বুলিয়ন বাজারেও পতন:শুধু শেয়ার বাজার নয়, ধাতব খাতের সূচকও ৪.৪% হ্রাস পেয়েছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সোনার দাম প্রায় ১৩,৭১১ টাকা (৯%) কমে ১০ গ্রাম প্রতি ১,৩৮,৬৩৪ টাকায় দাঁড়িয়েছে। রুপোর দামও কেজিতে ৭,০০০ টাকার বেশি কমেছে। ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Sources: ABP Ananda - Business (Bengali), Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project