All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #stock_market

Budget 2026 : বাজেটে প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর ! এবার সরাসরি ভারতীয় শেয়ার কিনতে পারবেন ?

Stock Market Update: জল্পনা চলছিল অনেকদিন ধরে। এবার বাজেট ২০২৬-এ (Budget 2026) সেই ভাবনাতেই সিলমোহর দিল মোদি সরকার। রবিবারের বাজেটে (Union Budget 2026) এই ঐতিহাসিক সিদ্ধান্তটি প্রবাসী ভারতীয় (NRI) ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের (PIO) জন্য দেশের শেয়ার বাজারে বিনিয়োগের (Indian Share Market) এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সহজ কথায় বলতে গেলে, এখন থেকে বিদেশের মাটিতে বসেও ভারতীয় শেয়ার বাজারে (Share Market) অংশীদারি বাড়ানো অনেক সহজ ও লাভজনক হবে। এই বিষয়ে ঠিক কী ঘোষণা করা হয়েছে বাজেটে ?২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে প্রবাসী ভারতীয় (NRI) এবং বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের (PIO) জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এখন থেকে 'পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিম'-এর (PIS) মাধ্যমে সরাসরি ভারতীয় কোম্পানিগুলির শেয়ার কিনতে পারবেন অনিবাসী ভারতীয়রা। এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগের প্রক্রিয়া যেমন সরল হল, তেমনই বিনিয়োগের ঊর্ধ্বসীমাও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কী কী পরিবর্তন এল ?সরকারের এই নতুন প্রস্তাব অনুযায়ী বিনিয়োগের সীমায় আমূল পরিবর্তন আনা হয়েছে: ব্যক্তিগত বিনিয়োগের সীমা: আগে একজন অনিবাসী ভারতীয় কোনও নির্দিষ্ট কোম্পানির সর্বোচ্চ ৫% শেয়ার কিনতে পারতেন। এখন সেই সীমা বাড়িয়ে ১০% করা হয়েছে। সামগ্রিক বিনিয়োগের সীমা বৃদ্ধি: একটি তালিকাভুক্ত কোম্পানিতে সমস্ত অনিবাসী ভারতীয় মিলে মোট ১০% শেয়ার হোল্ড করতে পারতেন। এখন সেই সামগ্রিক সীমা বাড়িয়ে ২৪% করা হল। কেন এই সিদ্ধান্ত ?বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে দীর্ঘমেয়াদি বিদেশি পুঁজি ভারতে আসবে। ১ সরাসরি বিনিয়োগ: এখন আর জটিল প্রাতিষ্ঠানিক পরিকাঠামো বা ফান্ডের ওপর নির্ভর করতে হবে না; ব্যক্তি হিসেবেই সরাসরি শেয়ার কেনা যাবে। ২ বাজারের বিনিয়োগ বৃদ্ধি: প্রবাসী ভারতীয়দের বড় অংকের বিনিয়োগ বাজারে লিকুইডিটি বা নগদের জোগান বাড়াবে। ৩ মূল্য নির্ধারণে স্বচ্ছতা: বেশি সংখ্যক বিনিয়োগকারী আসায় শেয়ারের সঠিক দাম নির্ধারণ (Price Discovery) আরও সহজ হবে। কী সুবিধা হবেসরকারের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূতরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অংশীদার হওয়ার সুযোগ পাবেন। সহজ নিয়ম এবং বেশি বিনিয়োগের সুযোগ-সব মিলিয়ে ২০২৬-এর বাজেট প্রবাসী ভারতীয়দের জন্য এক বড় 'উপহার'। ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Sources: ABP Ananda - Business (Bengali), Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project